প্রিন্ট এর তারিখঃ May 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 27, 2026 ইং
রূপগঞ্জের ৩০০ ফিট সড়কে দুর্ঘটনা: প্রাণ গেল দুই এইচএসসি শিক্ষার্থীর*

*রূপগঞ্জের ৩০০ ফিট সড়কে দুর্ঘটনা: প্রাণ গেল দুই এইচএসসি শিক্ষার্থীর*
রূপগঞ্জের তিনশো ফিট সড়কের জলসিঁড়ি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন রিফাত ও সাব্বির, তারা দুজনই ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী ছিলেন।
রবিবার (২৬ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে মোটসাইকেলে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন দুই বন্ধু। পথে রূপগঞ্জের তিনশো ফিট এলাকায় পৌঁছালে তারা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন।
দুর্ঘটনার পর স্থানীয় পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টা ১০ মিনিটে রিফাত এবং সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাব্বিরের মৃত্যু হ
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv